গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
জুমাদাল উলা-১৪৩২ . এপ্রিল-২০১১
পুরোনো সংখ্যা . বর্ষ: ৭ . সংখ্যা: ০৪
(পূর্ব প্রকাশিতের পর)
১১. কারো বাড়িতে মেহমান হলে যে কামরায় তোমাকে বসতে বা বিশ্রাম করতে বলা হয় তুমি সেখানে অবস্থান কর এবং দৃষ্টিকে সংযত রাখো। ঘরের সবকিছু এমনভাবে দেখতে আরম্ভ করো না যেন তুমি খানাতল্লাশি করছ। তেমনি বাক্স, থলে, ড্রয়ার বা পর্দা দিয়ে ঢাকা কোনো কিছু তুমি খুলতে যেয়ো না। কারণ তা আদব ও আমানতদারির পরিপন্থী। মেযবান তোমাকে আমানতদার মনে করেই তো মেহমান করেছেন। সুতরাং আমানতদারি রক্ষা করো এবং সাক্ষাতের নিয়মকানুন গুরুত্বের সাথে অনুসরণ করো। তাহলে মানুষের প্রীতি ও সম্মান লাভ করবে।
১২. সাক্ষাতের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করবে এবং মেযবানের কাছে অতটুকু সময়ই অবস্থান করবে যা এই সাক্ষাত ও মেযবানের অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং কারো আহার-বিশ্রাম বা একান্ত ব্যক্তিগত সময়ে সাক্ষাত করতে যেয়ো না এবং দীর্ঘ সময় বসে থেকে বিরক্ত করো না।
ইমাম নববী রাহ. কিতাবুল আযকার-এর (সালাম সংক্রান্ত বিভিন্ন মাসাইল) অধ্যায়ের শেষ দিকে বলেন, ‘(মুসলিমের জন্য) একটি গুরুত্বপূর্ণ মুস্তাহাব বিষয় হচ্ছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও দ্বীনদার মানুষের সাথে দেখা সাক্ষাত করা এবং সুসম্পর্ক বজায় রাখা। সময়-সুযোগ এবং অবস্থা ও পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে এই কাজ করা বাঞ্ছনীয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাক্ষাতের সময়টি সঠিক হওয়া এবং সাক্ষাতের ধরনও বিরক্তিকর না হওয়া। এ সংক্রান্ত হাদীস ও আছার সবারই জানা আছে।’
১৩. মেযবানের নিকট কথা বলতে হলে সংক্ষিপ্ত ভাষায় কথা বলবে এবং স্থান ও পাত্র সম্পর্কে সচেতন থাকবে। তুমি যদি হও মজলিসের কনিষ্ঠ ব্যক্তি তাহলে কেউ প্রশ্ন করার আগ পর্যন্ত তোমার চুপ থাকাই বাঞ্ছনীয়। তবে যদি নিশ্চিত বিশ্বাস হয় যে, তুমি যা বলতে চাচ্ছ তা খুবই উপযুক্ত এবং উপস্থিত ব্যক্তিদের তা পছন্দ হবে তাহলে সংক্ষেপে আদবের সাথে বলতে পার তবে ভাষা, সম্বোধন ও উপস্থাপনে ঐ মজলিসের আদব রক্ষা করা অপরিহার্য।
১৪. কোনো মজলিসে ঢোকার সময় আগে সালাম দিবে। আর মুসাফাহা করতে চাইলে মজলিসের সবচেয়ে গুণী বা সবচেয়ে জ্ঞানী বা সবচেয়ে পরহেযগার বা সবচেয়ে প্রবীণ বা এ জাতীয় কোনো বৈশিষ্ট্যে যিনি অগ্রগণ্য তার সাথে আগে মুসাফাহা করবে। প্রথম সারিতে প্রথমে যাকে দেখলে, ডান দিকে হলেও উত্তম ও অগ্রগণ্য ব্যক্তিকে রেখে তার সাথে আগে মুসাফাহা করতে যেয়ো না। বরং উপস্থিত ব্যক্তিদের মাঝে যে সবচেয়ে অগ্রগণ্য তাঁর সাথে আগে মুসাফাহা করবে। আর কে সর্বোত্তম তা জানতে না পারলে বা সবাই একই স্ত্তরের হলে সর্বাধিক বর্ষীয়ান ব্যক্তির সাথে আগে মুসাফাহা করবে। এটা সাধারণত বুঝতে অসুবিধা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘বড়কে সম্মান কর, বড়কে সম্মান কর।’ অন্য রেওয়ায়েতে আছে, ‘বয়সে যে বড়, তাকে অগ্রাধিকার দাও’।-সহীহ বুখারী ও মুসলিম
(চলবে ইনশাআল্লাহ)
অনুবাদে: নাজিবুল্লাহ সিদ্দীকুল্লাহ
মাহে রমজান বিষয়ক প্রবন্ধসমূহ
- কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে রমাযানুল মুবারক
- হাদীস ও আছারের আলোকে রোযার মাসায়েল
- হাদীস ও আছারের আলোকে রমযান : ফাযাইল ও মাসাইল
- কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে রোযার গুরুত্ব ও ফযীলত
- শাবান, রমযান, ঈদঃ কিছু প্রশ্নের উত্তর
- মাহে রমযান : পারস্পরিক সহযোগিতা বিবেচনা দায়িত্ব ও ছাড়ের কিছু কথা
- মাহে রমাযান: আমরা উপনীত হয়েছি জীবন-পথের হাম্মামে
- বিদায় রমযান, বিদায় ঈদ
- বিদায় রমযান, বিদায় ঈদ : কী পেলাম, কী হারালাম
- ঈদ-ভাবনা আমরা মুসলিম : কত মহান আমরা, কত দীন
- সাদাকাতুল ফিতর আধা সা গম : হাদীস ও সুন্নায়, আছার ও ইজমায়
- রোযায় শুকরগোযারির প্রশিক্ষণ
- ফযীলতপূর্ণ দিবস-রজনী : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
এ সংখ্যার প্রচ্ছদ
এ সংখ্যার অন্যান্য আর্টিকেল
- ফতোয়াবিরোধী অপপ্রচার : ফতোয়া শব্দের অবমাননা বন্ধ করুন
- শেয়ার বাজার : প্রসঙ্গ কথা-৩
- ‘আমাদের পরিবারগুলো যেন হয়ে ওঠে নারী-অধিকার ও নারী-মর্যাদা রক্ষার আদর্শ অঙ্গন’
- আস্তে আমীন, জোরে আমীন
- বাইতুল্লাহর ছায়ায়-১২
- পয়লা বৈশাখ : এখন যেমন
- প্রসঙ্গ : জাতীয় নারী-উন্নয়ননীতি ২০১১
- আড়াই মিনিট
- বাবরি মসজিদ-৪
- একটি রসম : ফাতেহায়ে ইয়াজদহম পালন
- একটি ভুল পদ্ধতি : নামাযে তাকবীরে তাহরীমা না বলে রুকুতে চলে যাওয়া
- এটি হাদীস নয় : আজানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ নেকী, মহিলা দুই লক্ষ নেকী
- কুরআন মজীদের মর্যাদা রক্ষা করুন
- উস্তাদের দুআ ও একটি শিক্ষণীয় ঘটনা
- বদান্যতার একটি গল্প
- নেয়ামতের কদরদানি
- এসো বোন কুরআনের ছায়াতলে
- এত বড় দুঃসাহস কেন?
