মাসিক
গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
জুমাদাল উলা ১৪৩১ . মে ২০১০
পুরোনো সংখ্যা . বর্ষ: ৬ . সংখ্যা: ৫
কেঁদেছি। দীর্ঘক্ষণ কেঁদেছি। সশব্দে চোখের পানি ছেড়ে কেঁদেছি। দ্বীনী কাজের সাথে সম্পৃক্ততার কারণে যথাসময়ে আলকাউসার সংগ্রহ করা হলেও ব্যস্ততার মাঝে সবগুলো কলাম দ্রুত পড়ে শেষ করতে পারি না। গত ২০ মার্চ ’১০ সকালে বসলাম জেদ ধরে, শেষ করেই তবে টেবিল থেকে ওঠব। অবশেষে তাই করলাম।
শুরুতেই মাওলানা আবু তাহের মিসবাহ ছাহেব লিখিত সবগুলো কলাম শেষ করলাম। অতঃপর যে লেখাটি পড়তে শুরু করলাম তা হল-মাওলানা আবদুল হাই পাহাড়পুরী লিখিত ‘আমার আম্মা আজীবন কবরের চিন্তায় বে-কারার ছিলেন’। কলামটি পড়তে শুরু করার পর আগ্রহের মাত্রাও বৃদ্ধি পেতে লাগল। লেখকের মা-এর আত্মজীবনী পড়ছি আর আমার আম্মার কথা মনে করছি।
‘পৃথিবীর কোনো পরপুরুষ বলতে পারবে না, সে আমার আম্মার কথা শুনেছে’’ পড়তে পড়তে লক্ষ্য করলাম আমার চোখ দু’টো ঝাপসা হয়ে আসছে। নিজেকে কিছুটা সংবরণ করে আবার পড়া শুরু করলাম। পড়লাম জীবনের শেষ পাঁচটি বছর আম্মাতো এত বে-কারার ছিলেন, যাকে দেখতেন তাকেই প্রশ্ন করতেন, কবরের অন্ধকারে কীভাবে থাকব?’ এবার আর পড়তে পারছি না। চোখে পানি ধরে রাখতে পারলাম না। বারবার আমার বেঁচে থাকা মায়ের কথা স্মরণ হচ্ছিল। দু’ ঠোটে আওড়াচ্ছিলাম-আমার মাও যেন এমন হয়। আর অঝর নয়নে কাঁদছি। ডুকরে ডুকরে কাঁদছি। কোনো রকমে লেখাটি পড়ে শেষ করলাম। দীর্ঘক্ষণ পর কান্নার আওয়াজ থেমে গেল। মোবাইল ধরলাম দূর দেশে রেখে আসা আমার গর্ভধারিনী মাকে। কথা বললাম, তবে এবার অন্যভাবে, ভগ্ন হৃদয়ে। আমার মা মোবাইলে বেশি কথা বলেন না, কেমন আছিস? কি খেয়েছিস? কবে আসবি? কথা হল। মা আমার বুঝতেই পারলেন না আমি একটু আগে তার কথা স্মরণ করে অনেক্ষণ কেঁদেছি।
মা তুমি ভালো থেকো। জান্নাতি হয়েই বিদায় নিও। তোমার সুস্থতা কামনা করি। লেখককে অসংখ্য ধন্যবাদ। লেখাটি তৈরি করেছেন যিনি তাঁকে ও পত্রিকাসংশ্লিষ্ট সকলকে আমার হৃদয় আজীবন কৃতজ্ঞতা থাকবে।
আতিকুর রহমান মুজাহিদ
জামিয়া কারিমিয়া আরাবিয়া, রামপুরা, ঢাকা
এ সংখ্যার প্রচ্ছদ
এ সংখ্যার অন্যান্য আর্টিকেল
- মে-দিবসঃ মালিক-শ্রমিক সবার অধিকার সংরক্ষিত হোক!
- বিতর নামায আদায়ের পদ্ধতিঃ একটি প্রশ্নের উত্তর
- চলে গেলেন একজন দরদী মানুষ!
- ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আগ্রাসন : একটি সমীক্ষা
- আখের আমারও তো একদিন মৃত্যু হবে
- বাইতুল্লাহর ছায়ায়-(৪)
- বান্দার হক থেকে তাওবা করার উপায়
- আপন পেশায় যেন থাকে শ্রদ্ধার দৃষ্টি
- জীবন-গাঙের বাঁকে বাঁকে-(২)
- সাহিত্য ও সাহিত্যের উৎস
- একটি ভুল শব্দঃ অকাল মৃত্যু
- একটি ভুল শ্লোগানঃ ধর্ম যার যার, রাষ্ট্র সবার
- অমুসলিমদের চোখে আমাদের নবী
- ইলমের অন্বেষা
- আ ম রা হ ব তাঁ দে র ম তো : ইলম অর্জনের পথে
- আগে শিক্ষাদান পরে শাসন
- ওদের জন্য কষ্ট হয়!
- স্ব দে শ : স্বাধীন দেশে সীমান্তের স্বাধীনতাই প্রশ্নবিদ্ধ
- সং স্কৃ তি : সংস্কৃতির নামে ভুল পদক্ষেপ চলছেই
- বি শ্বা স : মতলবের গোড়া এক
- আমাদের চরিত্র করে উন্নত হবে?
- ইলমে দ্বীন থেকে মাহরূম হওয়ার কারণ
- সান্নিধ্যের স্মৃতি
