গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
মহাররম ১৪৩১ . জানুয়ারী ২০১০
পুরোনো সংখ্যা . বর্ষ: ০৬ . সংখ্যা: ০১
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত শহরে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল মানব বন্ধন তৈরি হয় যেখানে সর্বস্তরের লোক অংশ গ্রহণ করে আন্তর্জাতিক সমপ্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এছাড়া আরো বিভিন্নভাবে আন্দোলন চলছে। কিন্তু আমাদের একটি মৌলিক দুর্বলতা এই যে, আমরা সমস্যার গভীরে যেতে পছন্দ করি না। কিংবা সমস্যার মূল কারণ অনুধাবন করেও উটপাখির মতো মুখ গুঁজে থাকতে ভালবাসি, কিন্তু এতে কি প্রলয় বন্ধ হবে?
চিন্তা করতে হবে যে, একের পর এক বিভিন্ন সমস্যা, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা, হত্যা-লুণ্ঠন, চুরি-ডাকাতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মহামারি আকারে রোগ-ব্যধি ইত্যাদির সম্মুখীন কেন হচ্ছি? এসব সমস্যার বাস্তব কারণ কী? এক কথায় বলা যায় যে, এই সব কিছুই মানুষের কর্মের ফল। মূল বাস্তব অন্তর্হিত আল-কুরআনুল কারীমে বলা হয়েছে-(তরজমা) স্থলে ও জলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের দরুণ। যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কৃতকর্মের (পরিণাম) আস্বাদন করান। যাতে তারা ফিরে আসে।’-সূরা রূম : ৪১
অন্য এক আয়াতে এই বিষয়বস্তু এভাবে বর্ণিত হয়েছে- (তরজমা) তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কৃত কর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করে দেন।’-সূরা শুরা : ৩০
অতএব আমরা যদি সত্যিকার অর্থে নিরাপদ জীবন পেতে চাই তাহলে আমাদের সবাইকে সমস্যার গভীরে দৃষ্টি দিতে হবে। বর্তমানে পুঁজিবাদী মতবাদের ব্যাপক চর্চার কারণে যেভাবে গোটা বিশ্বে সুদভিত্তিক অর্থনীতি চলছে এতে বিশ্বের ধনকুবেররা যা ইচ্ছা তা-ই করতে সক্ষম হচ্ছে। এতে গোটা বিশ্ব রসাতলে গেলেও তাদের মাথা ব্যাথা নেই। এটা তো প্রমাণিত সত্য যে, উন্নত দেশগুলির অবাধ কার্বন নিঃসরণই পরিবেশের বিপর্যয় ডেকে আনছে কিন্তু তাদের মুখে লাগাম পরাবে কে? যার পক্ষে সম্ভব ছিল গোটা বিশ্বকে লাগাম পরিয়ে নিয়ন্ত্রণে রাখা আমরা তো তার সাহচর্য ত্যাগ করেছি। ইসলামী জীবন-ব্যবস্থা, ইসলামী অর্থ-ব্যবস্থা সবই আমাদের অনেক মুসলমানের কাছেও -নাউযুবিল্লাহ- ব্যাকডেটেড হয়ে পড়েছে। বলা বাহুল্য, এই গোড়ার গলদ সংশোধন করার আগ পর্যন্ত সমস্যার সার্বিক কোনো সমাধান আমরা পাব না। আমরা হয়তো উন্নত দেশগুলির রহী-মহারহীদের কাছে আবুঝ আশা করতে পারব কিন্তু সত্যি কথা হল, গরীবের সে আশা অপূর্ণই থেকে যাবে।
গোটা পৃথিবী এখন দুষিত হয়ে গেছে। এর দৃষ্টান্ত হচ্ছে ওই রুগ্ণ ব্যক্তি, যার গোটা দেহে রক্ত পচে গেছে। অতএব শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক ফোঁড়া উঠতেই থাকবে। এক্ষেত্রে শুধু ফোঁড়ার উপরে মলমের প্রলেপ কোনো কাজ দিবে না। প্রয়োজন রক্তের শোধন। তদ্রূপ আজ পৃথিবীর রক্ত পরিশোধনের সময় এসেছে। আমরা যদি সকল সমস্যার অবসান চাই তাহলে আমাদেরকে পুরোপুরি ইসলামী আদর্শের দিকেই ফিরে আসতে হবে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী আদর্শ বাস্তবায়নে প্রচেষ্টা ছাড়া অন্য কোনো উপায়ে এই সমস্যার সমাধান হবে না।
আমাদের দাওয়াত, তালীম, তাবলীগ, জিহাদ সর্ব অঙ্গনে সুদূর প্রসারী লক্ষ নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সকল সমস্যায় তাৎক্ষণিক সমাধানের লক্ষে গৃহীত পদক্ষেপসমূহের পাশাপাশি সুদূরপ্রসারী লক্ষ সামনে রেখেও আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তাওফীক দিন।
এ সংখ্যার প্রচ্ছদ
এ সংখ্যার অন্যান্য আর্টিকেল
- একটি নতুন বর্ষের সূচনা - এই সূচনা কি সমাপ্তিরও স্মারক নয়?
- আলহামদুলিল্লাহ, মাসিক আলকাউসার এখন অন-লাইনে
- আসুন একটু চিন্তা করি
- দাওয়াত, তালীম ও সেবার অঙ্গনে ...
- একটি ব্যতিক্রমী ইজতিমা
- ফিকহে হানাফীঃ কিছু সাধারণ বৈশিষ্ট্য
- নসীহতের পদ্ধতি
- পাশ্চাত্য সভ্যতার সর্বশ্রেষ্ঠ উপহার
- সন্তুষ্টি ও সমর্পণ
- প্রণীত শিক্ষানীতি ২০০৯: কথা তো শেষ হওয়ার নয়
- হিজরতের ইতিকথা
- একটি প্রশ্নের উত্তর খুঁজছি
- একটি উদাসীনতা: হিজরী বর্ষ ও চান্দ্রমাসের তারিখ ব্যবহারে উদাসীনতা
- একটি ভুল মাসআলা: শিশুর জন্য তার বোনের দুধ পান করা কি নিষেধ?
- একটি ভুল ধারণা: মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামায জরুরি মনে করা
- এটি হাদীস নয়: জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও
- আমরা হব তাঁদের মতো
- তালিবে ইলমের আত্মমর্যাদা
- তলাবায়ে কেরাম সাবধান হোন, আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে
- অহংকার থেকে সাবধান!
- তাড়াহুড়ার কুফল
- মাটির ঘর
- মৃত্যুর স্মরণ
- মমতা ও বিচক্ষণতা
- মাদক: দেখতে চাই চিকিৎসকদের উজ্জ্বল মুখ
- দ্রব্যমূল্য: গলাকাটা ব্যবসার সুযোগ দিলে প্রশ্ন উঠবে
- আত্মশুদ্ধি: দায়মুক্তির চেষ্টা সবার দরকার
- দূর্ঘটনা: মিডিয়ার আচরণ রহস্যমুক্ত থাকাটাই কাম্য
- সুস্বাস্থ্য ও খেলাধুলা
- শাআইর বিষয়ক লেখাটির জন্য আন্তরিক অভিনন্দন
- এদের প্রতিহত করার কি কোনো উপায় নেই?
